প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদ: 12 আগস্ট, 2026

১. আমরা কী তথ্য সংগ্রহ করি

  • নাম, ইমেইল, মোবাইল নাম্বার (অ্যাকাউন্ট তৈরির সময়)
  • কোর্স কেনা/সাবস্ক্রিপশনের লেনদেন সংক্রান্ত তথ্য (amount, তারিখ, গেটওয়ে)
  • কোর্স দেখার প্রোগ্রেস ও ব্যবহারের তথ্য

উল্লেখ্য: আপনার কার্ড বা মোবাইল ব্যাংকিং এর পিন/পাসওয়ার্ড আমরা কখনো সংগ্রহ বা সংরক্ষণ করি না — পেমেন্ট সরাসরি SSLCommerz/UddoktaPay এর নিরাপদ গেটওয়ের মাধ্যমে প্রক্রিয়া হয়।

২. তথ্য কীভাবে ব্যবহার করা হয়

  • আপনার অ্যাকাউন্ট ও কোর্স এক্সেস পরিচালনার জন্য
  • পেমেন্ট নিশ্চিতকরণ ও রসিদ পাঠানোর জন্য
  • গুরুত্বপূর্ণ নোটিফিকেশন (কোর্স আপডেট, সাবস্ক্রিপশন মেয়াদ) পাঠানোর জন্য

৩. তথ্য শেয়ারিং

আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। শুধুমাত্র পেমেন্ট প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় তথ্য (নাম, ইমেইল, ফোন, amount) SSLCommerz/UddoktaPay এর সাথে শেয়ার করা হয়।

৪. কুকিজ

লগইন সেশন বজায় রাখতে আমরা প্রয়োজনীয় কুকিজ ব্যবহার করি।

৫. আপনার অধিকার

আপনি যেকোনো সময় আপনার অ্যাকাউন্টের তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন — এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

৬. যোগাযোগ

প্রাইভেসি সংক্রান্ত প্রশ্নের জন্য: help@creatorbangladesh.com