রিফান্ড পলিসি
সর্বশেষ হালনাগাদ: 12 আগস্ট, 2026
১. ডিজিটাল কন্টেন্ট নীতি
যেহেতু আমাদের কোর্স ডিজিটাল কন্টেন্ট (ভিডিও, লেকচার), তাই একবার কোনো কোর্সের কোনো লেসন দেখা হয়ে গেলে সেই কোর্সের জন্য রিফান্ড প্রযোজ্য নয়।
২. রিফান্ডের যোগ্যতা
নিচের ক্ষেত্রে রিফান্ডের জন্য আবেদন করা যাবে:
- কোর্স কেনার ৩ দিনের মধ্যে, যদি কোনো লেসন সম্পূর্ণভাবে না দেখা হয়ে থাকে
- টেকনিক্যাল সমস্যার কারণে কোর্স এক্সেস না পাওয়া গেলে (আমাদের ভুলের কারণে)
- ভুলবশত ডাবল পেমেন্ট হয়ে গেলে
৩. সাবস্ক্রিপশন রিফান্ড
সাবস্ক্রিপশন প্ল্যান কেনার ৩ দিনের মধ্যে, যদি কোনো সাবস্ক্রিপশন-অনলি কোর্সের লেসন না দেখা হয়ে থাকে, তাহলে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে। ৩ দিন পর সাবস্ক্রিপশন বাতিল করা গেলেও বাকি মেয়াদের জন্য কোনো আংশিক রিফান্ড দেওয়া হয় না।
৪. রিফান্ড প্রক্রিয়া
রিফান্ডের জন্য আবেদন করতে help@creatorbangladesh.com এ ইমেইল করুন অথবা 01633077781 নাম্বারে যোগাযোগ করুন, সাথে আপনার পেমেন্ট রসিদ/ট্রানজেকশন আইডি উল্লেখ করুন। অনুমোদিত রিফান্ড সাধারণত ৭-১০ কার্যদিবসের মধ্যে একই পেমেন্ট মাধ্যমে ফেরত দেওয়া হয়।